
কংগ্রেসের উত্তরসূরি বিদেশে গিয়ে বলেন দেবী-দেবতা’রা ঈশ্বর নন। নাম না করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জম্মুর সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, কিছু ভোটের জন্য কংগ্রেস যে কোনও সময় বিশ্বাস এবং সংস্কৃতিকে বাজি রাখতে পারে।কংগ্রেসের উত্তরসূরি বিদেশে গিয়ে বলে এসেছেন, ভারতের দেবী-দেবতা’রা ঈশ্বর নন। এটা ধর্মবিশ্বাসের অপমান। এজন্য কংগ্রেসকে শাস্তি পেতে হবে। এটা স্রেফ বলার জন্য কংগ্রেস বলেনি। বা ভুল করেও বলেনি। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এটা নকশাল মানসিকতা যা অন্য দেশ থেকে আমদানি করা হয়েছে। কংগ্রেসের এই নকশাল মানসিকতা জম্মুর ডোগ্রা সংস্কৃতিকেও অপমান করেছে।কাশ্মীরবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস যদি জম্মু-কাশ্মীরে ক্ষমতা পায় তাহলে তারা ৩৭০ ধারা ফেরাবে। এনডিএ সরকার পাকিস্তানকে তাদের উদ্দেশ্য পূরণ করতে দেব না জম্মু-কাশ্মীরে।
