
ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে আত্মসমর্পণ করেছেন ১৬ জন মাওবাদী। এই ১৬ জনের মধ্যে খুব উঁচু পদের কোনও নেতা নেই।
তাঁদের কেউ জনতা সরকার, কেউ চেতনা নাট্যমণ্ডলী আবার কেউ মাওবাদীদের পঞ্চায়েত স্তরের বাহিনীর মতো নিচুতলার বিভিন্ন ইউনিটের সদস্য। তবে মাওবাদী কার্যকলাপে তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নারায়ণপুর জেলার পুলিশ সুপার রবিনসন গুড়িয়া বলেছেন, আত্মসমর্পণকারী ওই মাওবাদীরা মাওবাদের ফাঁপা আদর্শের প্রতি বিরক্ত হয়ে উঠেছিলেন। নিরীহ আদিবাসীদের উপর মাওবাদীদের অত্যাচার এবং নিষিদ্ধ ওই সংগঠনে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বিরোধ-র কারণেও হতাশ হয়ে পড়েছিলেন তাঁরা।
সেই কারণেই আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন ওই ১৬ জন মাওবাদী। পুলিশ সুপার আরও জানান, মাওবাদী সংগঠনে সক্রিয় ভূমিকায় ছিলেন তাঁরা।
