গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports লাল কার্ডের পর নিষিদ্ধও নয়্যার

    লাল কার্ডের পর নিষিদ্ধও নয়্যার

    0
    171
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বায়ার্ন মিউনিখ ও জার্মানির কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যার,জার্মান কাপে শেষ ষোলোয় খেলোয়াড়সুলভ আচরণ না করায় এ প্রতিযোগিতায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। তাঁকে এ নিষেধাজ্ঞা দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন,ডিএফবি।

    বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বায়ার্নের বাদ পড়ার সেই ম্যাচে ১৭ মিনিটে লাল কার্ড দেখেন নয়্যার।ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৬ ম্যাচের পেশাদার ক্যারিয়ারে সেটাই প্রথম লাল কার্ড দেখা জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তির।বল ক্লিয়ার করতে পেনাল্টি বক্সের বাইরে গিয়ে লেভারকুসেনের ডাচ উইঙ্গার জেরেমি ফ্রিমপংকে শরীর দিয়ে জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন নয়্যার।রেফারি হার্ম ওসমার্স তাঁকে সরাসরি লাল কার্ড দেখান।এই ফাউলের শাস্তি হিসেবেই ৩৮ বছর বয়সী নয়্যারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ডিএফবির শৃঙ্খলা কমিটি এক বিবৃতিতে বলেছে, দু’ ম্যাচের নিষেধাজ্ঞা স্বাভাবিক শাস্তি। কারণ,ফাউলের মাধ্যমে গোল করার নিশ্চিত সুযোগকে প্রতিহত করা হয়েছে, যেখান থেকে গোল হয়নি।নয়্যারের এ শাস্তি শুধু জার্মানির ঘরোয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় কার্যকর হবে।

    বায়ার্ন জার্মান কাপ থেকে বিদায় নেওয়ায় শাস্তিটি আগামী সিজনে জার্মান কাপ কিংবা সুপার কাপে কার্যকর হবে। জার্মান কাপজয়ী দল এবং বুন্দেসলিগাজয়ী দল এক ম্যাচের সুপার কাপে মুখোমুখি হয়।