গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata নাজিরাবাদকাণ্ডে পথে শুভেন্দু, মোমো মালিকের গ্রেফতারির দাবি

    নাজিরাবাদকাণ্ডে পথে শুভেন্দু, মোমো মালিকের গ্রেফতারির দাবি

    0
    44
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাইকোর্টের নির্দেশ মত বেধে দেওয়া সময়ের মধ্যেই নাজিরাবাদকাণ্ডে পথে নেমেছে বিজেপি। মিছিল থেকে মোমো মালিকের গ্রেফতারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।
    তাঁর দাবি মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছিলেন ওয়াও মোমো সংস্থার মালিক। প্ল্যাকার্ডে সেই ছবি হাতে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন ডেকরেটর্সের মালিক গঙ্গাধর দাস গ্রেফতার হলে কেন মোমো মালিক গ্রেফতার হবে না কেন। ইতিমধ্যেই মোমো সংস্থার ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটকে গ্রেফতার করেছে পুলিশ। শুভেন্দু অধিকারী আরও বলেছেন জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণ হয়েছে। পুলিশ, স্থানীয় বিধায়ক, খেয়াদহ পঞ্চায়েত সবাই মধু খেয়েছে। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু হয় মিছিল।
    বিকেল সাড়ে ৩টের মধ্যে মিছিল শেষের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ২ হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার ২০০ মিটার আগে মিছিল শেষ করারও নির্দেশ দেওয়া হয়।