
সম্প্রীতির বার্তা দিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজি নজরুল ইসলামের লেখা মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান গানের মধ্য দিয়ে একটি ভিডিও পোস্ট করে সম্প্রীতির বার্তা দিয়েছেন।
পোস্টে লিখেছেন বাংলার পুণ্যভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুল ইসলামের সমস্ত সৃষ্টি, স্থান, কাল, পাত্র নির্বিশেষে সর্বজনীনতা এবং একতার কথা বলে। স্মরণ করেছেন রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকেও। বৃহস্পতিবারই কলকাতা পুরসভার আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেই কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী লিখেছেন সমবেত প্রার্থনা, একতার এক আদর্শ মঞ্চ এটি।
