
রাজস্থানের চিতোরগড়ের সানওযালিয়া শেঠ মন্দিরে অভিযান চালিয়ে ৫৮ কেজিরও বেশি আফিম বাজেয়াপ্ত করেছে এনসিবি। সূত্রে খবর, রাজস্থানের মেওয়ার এবং মালওয়া অঞ্চলে ব্যাপক পরিমাণে আফিম চাষ হয়ে থাকে। প্রচলিত প্রথা অনুযায়ি সেখানকার কৃষকরা ভালো ফলনের আশায় মন্দিরে আফিম দান করে থাকেন। অভিযোগ,
মন্দিরের বেসমেন্টে সেই আফিম সংরক্ষণ করা রাখা হত। তদন্তকারী আধিকারিকরা জানিয়ে , মাদক জমিয়ে রাখার একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল আগেই। সেই ঘটনার তদন্তে নেমে মন্দিরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণে আফিম উদ্ধার হয়েছে ।








