
১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিচালনার শহিদ স্মরণে দিল্লির রাজঘাটে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সংসদ অধিবেশনের মাঝেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, কাকলি ঘোষ দস্তিদাররা। তবে যান নি দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ-সহ ৯ জন।এনসিপিআই সাংসদরা আগেই জানিয়েছিলেন, এসময় তাঁরা সংসদ অধিবেশনের জন্য দিল্লিতে থাকবেন। তাই সেখানেই তাঁরা শহিদ স্মরণ অনুষ্ঠান করবেন। সেইমতো মঙ্গলবার বেলার দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ জন সাংসদ রাজঘাটে পৌঁছন। কাকলি ঘোষ দস্তিদারের হাতে ছিল ফুলের ঝুড়ি।রাজঘাটে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে তিরানব্বইয়ের শহিদদের শ্রদ্ধা জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, শহিদ তো কার্গিলের যোদ্ধারাও, শহিদ তো মহাত্মা গান্ধীজিও। রাজঘাটে যখন আমরা শহিদ স্মরণ করছি, সবাইকেই শ্রদ্ধা জানাই।
