
অনুব্রত মণ্ডলের আইসি-কে কুকথাকাণ্ডে জাতীয় মহিলা কমিশনে গেলেন না বীরভূমের পুলিশ সুপার। চিঠি দিয়ে জানিয়েছেন হুল উৎসব চলায় ৬ তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবেন তিনি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।
বোলপুরের আইসি লিটন হালদারকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে তলব করে জাতীয় মহিলা কমিশন। কিন্তু হুল উৎসবের কারণ দেখিয়ে আপাতত হাজিরায় এড়িয়েছেন তিনি।
এর আগে মহিলা কমিশনে জোড়া চিঠি দিয়েছিলেন তিনি। তাতে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন দিল্লিতে তলব করে পুলিশ সুপারকে।





