শরিকদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী নির্বাচন : দেবেন্দ্র

0
134
Chief Minister election to be held in consultation with partners Devendra
Chief Minister election to be held in consultation with partners Devendra
মহাজুটির তিন দলের নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিস। মহাজুটির বিশাল সাফল্যের ছবি স্পষ্ট হতেই বাণিজ্য নগরীতে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
এই মুহূর্তে লড়াইটা দেবেন্দ্র ফড়ণবিস ও একনাথ শিন্ডের মধ্যে। এদিকে, এবারের নির্বাচনে মহারাষ্ট্রে অন্যতম সেরা ফল করেছে বিজেপি।ইতিমধ্যেই দেবেন্দ্র ফড়ণবিসের মা দাবি করেছেন, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তাঁর ছেলেই। এই মন্তব্যে যখন জল্পনা শুরু হয়েছে তখন সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়ণবিস বলেছেন, মহারাষ্ট্রে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে কোনও বিবাদ থাকবে না। প্রথম দিন থেকে এটা ঠিক হয়ে রয়েছে যে, ভোটের পর তিন দলের নেতৃত্ব একসঙ্গে বসে এনিয়ে সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এনিয়ে কোনও বিবাদ থাকলে চলবে না। বিজেপি নেতা আরও জানিয়েছেন, মহারাষ্ট্রের মানুষ এনডিএ-কে অভূতপূর্ব জয় দিয়েছে। এতে বোঝা যায় মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। তিনি যে এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান দিয়েছিলেন, তার সঙ্গে সহমত পোষণ করে রাজ্যের সমস্ত বর্গ এবং সম্প্রদায়ের মানুষ। তাই তারা ঐক্যবদ্ধভাবে এনডিএ-র  পক্ষে ভোট দিয়েছে।
এটি একনাথ শিন্ডে, অজিত পাওয়ার এবং রামদাস আঠাওয়ালের জয়। এটা ঐক্যের বিজয়।
ছবি  সৌজন্যে : এক্স