গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home National বিহারে নিজের রেকর্ড ভাঙবে এনডিএ: মোদী

    বিহারে নিজের রেকর্ড ভাঙবে এনডিএ: মোদী

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বে নিজের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এনডিএ। বিহারের সমস্তিপুর সভামঞ্চ থেকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তাঁর কথায় মহারাষ্ট্রে আরও বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। হরিয়ানা, মধ্যপ্রদেশ এমনকী তাঁর রাজ্য গুজরাটেও মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছে বিজেপিকে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। দীপ্তকণ্ঠে প্রধানমন্ত্রীর ঘোষণা এনডি মানে সুশাসন, জনতার বিকাশ, বিকাশের গ্যারান্টি। বিহার বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই প্রধানমন্ত্রী নিশানা করেছেন কংগ্রেস আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জোটকে।
    এর আগে তিনি বহুবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের শাসনাধীন বিহারকে জঙ্গলরাজের সঙ্গে তুলনা করেছিলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কমারের নেতৃত্বে বিহারে যে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে তা প্রতিটি নির্বাচনী জনসভা থেকে উচ্চকণ্ঠে জানান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।