
একসময়ে লালুপ্রসাদ যাদবের এমওয়াইকে ফর্মুলা বদলে এম ওয়াই ফর্মুলা কাজ করেছে বিহারে। শুক্রবার বিপুল জয়ের পর দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এম আর ওয়াই ফর্মুলায় বিহারে জয় এসেছে।
বিহারে সব রেকর্ড ভেঙে দিয়েছে এনডিএ। এম বলতে মহিলা এবং ওয়াই বলতে যুব সমাজকে বুঝিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সময় আরজেডি প্রধান লালুপ্রসাদের মুখে শোনা যেত এমওয়াইকে। এম বলতে মুসলিম, ওয়াই বলতে যাদব আর কে মানে কুর্মি। এরাই আরজেডির ভোট ব্যাঙ্ক। প্রধানমন্ত্রী বলেছেন বিকাশ বিরোধীদের জবাব দিয়েছে বিহারের ফল।
ভারতের বিকাশে বিহারের অনেক ভূমিকা রয়েছে। বিহারের ভোট দেখিয়ে দিয়েছে মানুষ সন্তুষ্টি চায়, তোষণ নয়। জামিন পেয়ে যারা ঘরে বেড়াচ্ছেন তাঁদের ওপর মানুষের ভরসা নেই। মানুষ এখন বিকাশ, শাস্তি এবং উন্নয়ন চায়।









