প্রবীণের অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ২ লক্ষ টাকা 

0
77
ছবি সৌজন্যে : নিজস্ব
মোবাইল ফোন হারানোর সুযোগ কাজে লাগিয়ে সিম ব্যবহার করে ইউপিআই আইডি খুলে ৮২ বছরের এক প্রবীণের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে।
ইতিমধ্যেই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও অভিযোগ জানিয়েছেন ওই প্রবীণ। অভিযোগকারী নিমাই দে, সিউড়ি শহরের রবীন্দ্রপল্লির বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।
তাঁর অভিযোগ, ১৬ জুন এলাকায় তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায়। সেদিনই তিনি সিউড়ি থানায় ফোন হারানোর অভিযোগ জানান। তবে এরপর কীভাবে তাঁর ফোনের সিম ব্যবহার করে ইউপিআই আইডি তৈরি করা হল, তা নিয়ে ধন্দে তিনি। কারণ, তাঁর দাবি, তিনি কোনওদিনই ইউপিআই পরিষেবা ব্যবহার করেননি।