শুভেন্দুর নন্দীগ্রামে বাদ প্রায় ১১ হাজার, জেলার তালিকা লম্বা

0
76
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে নাম বাদ গিয়েছে প্রায় ১০ হাজার ৯০০-র বেশি। বিচারাধীন রয়েছেন ১০ হাজার ৬০০ ভোটারের নাম।

পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় নাম বাদের তালিকা দীর্ঘ হয়েছে। হুগলিতে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ১৫ হাজার ৯৩২ জনের। খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল ৩ লাখ ১৮ হাজারের কিছু বেশি। এদিকে পশ্চিম বর্ধমানে খসড়া ভোটার তালিকায় নাম বাদ গিয়েছিল ৩ লাখ ৬ হাজার। এসআইআর প্রক্রিয়ার শেষে সেই সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৭৯ জন।

আলুিরদুয়ারে চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়েছে ৭ হাজার ৫৪১ জনের। অ্যাজুডিকেশনের প্রক্রিয়ায় নাম রয়েছে প্রায় সাড়ে ৮০ হাজার।