
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে মগরাহাট থানার পুলিশ। ওড়িশা থেকে একটি ম্যাটাডোর করে ওই গাজা রাজ্যের পাচার করা হচ্ছে বলে গোপনসূত্রে খবর পায় পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কমার দে, মগরাহাট থানার পুলিশকে নিয়ে মাগুর পুকুর এলাকায় সাদা পোশাকে হাজির হয়ে যান।
ওড়িশার নম্বর প্লেট লাগানো গাড়ি দেখতেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময়ই ১০০ কেজির ২ টি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








