প্রথম দফার ভোটে প্রায় আড়াই হাজার কোম্পানি বাহিনী

0
53
ছবি সৌজন্যে : এক্স
২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রথম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তবে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কমিশন। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা। দুই পুলিশ জেলা মিলিয়ে ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরপরেই পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সবচেয়ে কম বাহিনী মোতায়েন থাকবে কালিম্পংয়ে। সেখানে মাত্র ২৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। প্রথম দফার ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সে বিষয়ে কোনও খামতি রাখতে চায় না কমিশন।
সোমবারের মধ্যেই বাহিনী মোতয়েন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ২৩ তারিখ ভোটাররা সকাল থেকে ভোটাররা নির্ভয়ে বুথমুখী হতে পারেন।