লেবাননে ইজরায়েলের হামলায় মৃত প্রায় ৫০০

0
176
ইজরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টা আগেও যা ছিল ১৮২।
আহত হয়েছেন ১৬০০ জনের বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। মুহূর্মুহু বোমাবর্ষণ করে। ইজরায়েলের হামলা থেকে শিশু ও মহিলারাও বাদ যায়নি। মৃতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ জন মহিলা রয়েছেন। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে সোমবার সকাল থেকে হামলা শুরু করে ইজরায়েল।ইজরায়েলের তরফে লেবাননের বাসিন্দাদের সতর্ক করে, ইরানের মদতপুষ্ট হিজবুল্লা অস্ত্র মজুত করেছে, এমন এলাকা থেকে সরে যেতে বলা হয়। তারপরই শুরু হয় হামলা।লেবানন প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, প্রায় ৮০ হাজারের বেশি ফোন আসে ইজরায়েল থেকে। বাসিন্দাদের সরে যেতে বলা হয়। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ইজরায়েল সেনা জানিয়েছে, তারা ১৩০০টি জায়গাকে টার্গেট করে। যেখানে হিজবুল্লারা অস্ত্র মজুত করেছিল।