গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National দেশজুড়ে বন্ধ প্রায় ৮ লক্ষ ফার্মেসি

    দেশজুড়ে বন্ধ প্রায় ৮ লক্ষ ফার্মেসি

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    দেশজুড়ে হাজার হাজার ওষুধের দোকান এক দিনের জন্য বন্ধ থাকায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস, এ আই ও সি ডি  আজ, সারা দেশে ধর্মঘটের ঘোষণা করেছে।

    প্রায় ১২.৪ লক্ষের বেশি কেমিস্ট, ফার্মাসিস্ট এবং ওষুধ পরিবেশকদের প্রতিনিধিত্ব করা এই সংগঠনের দাবি, ই-ফার্মেসির নিয়মকানুনের ত্রুটি দূর করতেই এই প্রতিবাদ। তবে কেন্দ্রীয় সরকারের আশ্বাস, ধর্মঘট হলেও জনসাধারণকে ওষুধের কোনও ঘাটতির মুখে পড়তে হবে না।এ আই ও সি ডি জানিয়েছে, ই-ফার্মেসি এবং তাৎক্ষণিক ওষুধ সরবরাহকারী অ্যাপগুলির ক্ষেত্রে স্পষ্ট নিয়ম না থাকায় নানা অনিয়ম হচ্ছে। তাদের অভিযোগ,প্রেসক্রিপশন যাচাইয়ের পদ্ধতি ঠিকভাবে নির্ধারিত নয়,কোন নিয়মে ওষুধ সরবরাহ হবে তা পরিষ্কার নয়,আইন লঙ্ঘন করলে জবাবদিহির কাঠামো নেই।এ আই ও সি ডি -এর অভিযোগ হলো, সরকার যে দুটি নিয়ম জারি করেছে, তাতে ই-ফার্মেসিগুলো স্পষ্ট আইন ছাড়াই কাজ করার সুযোগ পাচ্ছে। এই আইনি ফাঁক-এর সুযোগ নিয়ে অনলাইন ফার্মেসিগুলো তদারকি ছাড়াই চলতে পারছে। তাই এই দুই বিজ্ঞপ্তি তৎক্ষণাত তুলে নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।

    অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস -এর সাধারণ সম্পাদক রাজীব সিংঘল জানিয়েছেন, অনেক অনলাইন ফার্মেসি ও ইনস্ট্যান্ট ডেলিভারি প্ল্যাটফর্ম জাল বা ভুল প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধ সরবরাহ করছে। তাঁর দাবি, অনলাইন ফার্মেসিকেও প্রচলিত দোকানের মতোই কড়া নিয়মে পরিচালনা করতে হবে।