পুরীর নিমকাঠ দিঘায় আসেনি : মমতা

0
149
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে তাঁর অভিযোগ, বাংলা ভাষায় কথাবলার মানুষজনের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, ওড়িশা এমনকি পুরীতেও।
পুরীর ভক্তদের মধ্যে একটা বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে যান, স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গেও দেড় কোটি বাইরের মানুষ থাকেন, কিন্তু পশ্চিমবঙ্গে তাঁদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা হবে না। বস্তুত, ওড়িশার বিপদে-আপদে পশ্চিমবঙ্গ সবসময় পাশে থাকে,বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ওড়িশার ঝড়-সাইক্লোনের পর এমনকি পাইপ লাইন তৈরি করতে পশ্চিমবঙ্গ থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়। এমনকি, পশ্চিমবঙ্গেও প্রচুর ওড়িয়া ভাষী মানুষ কাজ করেন। তারপরেই সাম্প্রতিক দীঘার উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দিঘার মন্দিরের বিগ্রহ -র নিমকাঠ নিয়ে যেভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে, তাতে তিনি বিস্মিত।
তাঁর নিজের বাড়িতেই ৪টি নিমগাছ আছে উল্লেখ করে, মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুরী থেকে জগন্নাথ মন্দিরের যে দৈতাপতি দিঘায় এসেছিলেন, তাঁকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়নি, প্রশ্ন করা হয়েছে, কেন তিনি সেখানে এসেছিলেন। আর মধ্যেই খবর, ওড়িশার পুরী মন্দিরের রাজেশ দৈতাপতিকে শোকজ করা হয়েছে, তাঁর সাম্প্রতিক কিছু কাজের জন্য।