সেনার লেফটেন্যান্ট কর্নেল পদে নীরজ চোপড়া

0
160
ছবি সৌজন্যে : এক্স
অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল পদে ভূষিত করা হয়েছে। 
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনীতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা প্রদান করা হয়েছে। ভারত সরকার অনুমোদিত আইনি নথি এবং সাপ্তাহিক পাবলিক জার্নাল দ্য গেজেট অফ ইন্ডিয়া অনুসারে, এই নিয়োগ ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
নীরজ চোপড়া ২০১৬ সালের ২৬ অগাস্ট নায়েব সুবেদার পদে জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। দু’বছর পর অ্যাথলেটিক্সে তার কৃতিত্বের জন্য তাকে অর্জুন পুরষ্কারে ভূষিত করা হয় এবং তারপর ২০২১ সালে ক্রীড়া ক্ষেত্রে তার পারফরম্যান্সের জন্য খেলরত্ন পুরষ্কার পান।