গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National নিট : রাজস্থানে ২ ভাই গ্রেফতার

    নিট : রাজস্থানে ২ ভাই গ্রেফতার

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা,নিট -এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তকারীদের আতসকাচের তলায় গুরুগ্রামের এক চিকিৎসক। অভিযোগ, রাজস্থানের জামওয়া রামগড়ের দুই ভাই, মাঙ্গিলাল এবং দিনেশ বিওয়াল পরীক্ষার এক সপ্তাহ আগেই ওই ডাক্তারের কাছ থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্রটি কিনেছিলেন।

    ইতিমধ্যেই ওই দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।তদন্তে জানা গিয়েছে, ২৬ এপ্রিল প্রশ্নপত্রটি হাতে পাওয়ার পর মাঙ্গিলাল তা তুলে দেন তাঁর ছেলের হাতে।ওই তরুণ রাজস্থানের সিকরে থেকে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।তবে শুধু নিজের পরিবারেই সীমাবদ্ধ থাকেননি তাঁরা। অভিযোগ, ২৯ এপ্রিল তাঁরা সেই প্রশ্নপত্রটি চড়া দামে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এই চক্রের মূল কেন্দ্রবিন্দু হিসেবে উঠে আসছে সিকরের নাম, জামওয়া রামগড় থেকে যার দূরত্ব মাত্র আড়াই ঘণ্টা।জামওয়া রামগড় থেকে প্রশ্নপত্রটি পৌঁছয় সিকারের এক এমবিবিএস কাউন্সেলিং এজেন্ট রাকেশ কুমার মাণ্ডওয়ারিয়ার কাছে। রাকেশ কোনও নামী কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত না থাকলেও তাঁর নিজস্ব নেটওয়ার্ক চালাতেন। তিনি ৩০ হাজার টাকায় প্রশ্নটি বিক্রি করেন তাঁর এক সহযোগীকে, যিনি কেরলে এমবিবিএস পড়ছেন।রাজস্থান পুলিশ সূত্রে খবর, এই ফাঁসের উৎস সম্ভবত নাসিকের কোনও প্রিন্টিং প্রেস।

    সেখান থেকেই একটি শক্তিশালী চেন নেটওয়ার্ক-এর মাধ্যমে প্রশ্নপত্রটি গুরুগ্রামের ওই চিকিৎসকের কাছে পৌঁছয়। তবে গুরুগ্রামের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর সভাপতি ডাঃ রাজেশ কাটারিয়া জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও তদন্তকারী সংস্থা ওই অভিযুক্ত চিকিৎসকের বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি।