গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী! সরব তৃণমূল

    দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী! সরব তৃণমূল

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স
    চিরকুটে মা-বাবাকে ভালোবাসার কথা লিখে আত্মহত্যা করেছেন দ্বাদশ শ্রেণিতে ভালো ফল করা এক নিট পরীক্ষার্থী। উত্তরাখণ্ডের দেরাদুনের নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ২৩ বছরের ওই মেধাবী তরুণী।
    দেরাদুন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা রিয়া কুমারী থাপা। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের এক সেনানায়কের মেয়ে তিনি। বুধবার সকালে রিয়া দরজা না খোলায় বাড়ির লোকেরা চিন্তায় পড়েন। বারবার ডাকাডাকি করলেও দরজা খোলেননি তরুণী। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকলে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে ঘর থেকেই উদ্ধার হয় একটি সুইসাইড নোট। তাঁর মৃত্যুর জন্য কাউকে দোষ করেননি। চরম সিদ্ধান্তের জন্য নিজের অযোগ্যতাকে দায়ী করেছেন। এদিকে, নিট পরীক্ষার্থীর মৃত্যুতে আক্রমণ করেছে রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস।
    এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছেন, আরও একটি তরুণ জীবন হারিয়ে গেল। আরও একটি পরিবার চিরতরে ভেঙে গেল। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করা এক নিট পরীক্ষার্থী অসহনীয় মানসিক চাপের কাছে হার মানল।