
নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার,ঘোষণা করেছেন সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। পাশাপাশি, তিনি জানিয়েছেন,শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে নিট প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা।
সরকারের একটি সূত্রের খবর, বিরোধীরা চাইলে বৃহস্পতিবার থেকেই এই আলোচনা শুরু হতে পারে। রিজুজু বলেছেন,আলোচনার সময় বিরোধীরা তাদের বক্তব্য তুলে ধরতে পারে। তাদের কেউ বাধা দেবে না। কিন্তু আলোচনা আগেই যদি শর্তের পাহাড় তুলে ধরা হয়, তাহলে এর অর্থ হল, আপনারা আসলে আলোচনা চান না। আমরা খোলা মনেই জানিয়েছে যে, নিট প্রশ্ন ফাঁস নিয়ে আমরা আলোচনায় প্রস্তুত। উল্লেখ্য,ক দিন আগে নিট প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি ,সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানান তারা। নিট কাণ্ডের প্রতিবাদে সোমবার সংসদ অভিযান করে সিজেপি, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী বাসভবনের অদূরে ধরনায় বসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস নেতাকর্মীরা। যোগ দেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবও। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁদের সেখান থেকে তুলে দেয় দিল্লি পুলিশ। কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয় দিল্লি।ধরনা চলাকালীন রাহুল গান্ধীদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তখনই তিনি নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেন।
কিন্তু তা সত্ত্বেও রাহুল গান্ধী ধরনা তুলে নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ক্রমাগত তিনি তাঁর দাবিদাওয়া বদল করতে থাকেন বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
