গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National নিট-পিজি : কাট অফ মার্কস নিয়ে কেন্দ্রের জবাব তলব

    নিট-পিজি : কাট অফ মার্কস নিয়ে কেন্দ্রের জবাব তলব

    0
    68
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দু ‘রাউন্ড কাউন্সেলিংয়ের পরেও দেশে প্রায় ১৮ হাজার এমডি-এমএস আসন খালি পড়ে রয়েছে। যারমধ্যে অধিকাংশই বেসরকারি মেডিক্যাল কলেজের আসন।
    তাই ২০২৫-‘২৬ শিক্ষাবর্ষে ডাক্তারির স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা নিট পিজি-তে উত্তীর্ণদের ক্ষেত্রে যোগ্যতার ন্যূনতম কাট-অফ পার্সেন্টাইল মার্কস অস্বাভাবিক রকম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল এনবিইএমএস।
    সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার, এনবিইএমএস এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। জবাব দিতে হবে এক সপ্তাহের মধ্যে।