নিট-বিক্ষোভ : দুপুরে জেল, বিকেলে জামিন! 

0
14
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতায় ককরোচ জনতা পার্টি-র মিছিলে অশান্তির ঘটনায় ধৃত ১৬ জনের ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
জামিন আদায় করতে অভিযুক্তদের আইনজীবীদের হাতিয়ার ছিল শীর্ষ আদালতের রায়, যেখানে সিজেপি আন্দোলনে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে মানা করা হয়েছে। উল্টোদিকে, দিল্লি বা বিহারের মতো রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট কোনও নির্দেশিকা না থাকলেও, সরকার পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা না করায় জামিন হয়ে যায় গ্রেফতার ১৬ জনেরই। মঙ্গলবার মিছিলে অশান্তির ঘটনায় ১৬ জনকে আদালতে হাজির করানো হলে অভিযুক্তদের জামিনের আর্জি জানান তাঁদের আইনজীবীরা। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে অভিযুক্তদের জেল হেফাজতের আবেদন জানালে, ৩০ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। দুপুরের শুনানির সময়েই অভিযুক্তদের আইনজীবীরা আদালতে সিজেপি-র সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমঝোতার প্রসঙ্গ তোলেন। তদন্তকারী আধিকারিক ১৬ জনের মধ্যে ৫ জনের অতীতে অপরাধের রেকর্ড আছে বলে জানান।
তখনই অভিযুক্তদের আইনজীবীরা প্রশ্ন তোলেন, ওই পাঁচ জনকে আদালত দোষী সব্যস্ত করেছে? তার স্পষ্ট জবাব না থাকায়, ম্যাজিস্ট্রেট ১৬ জনেরই জামিন মঞ্জুর করেন।