নিট : কেন্দ্রকে নিশানা রাহুলের

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি-কে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স মাধ্যমে করা এক পোস্টে তিনি দাবি করেছেন, নাগপুরের ওই পড়ুয়া দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল।
কিন্তু পরীক্ষার ঠিক আগে অ্যাডমিট কার্ডে বিদেশের পরীক্ষাকেন্দ্র দেখে মানসিক চাপে পড়ে যায় সে। রাহুলের অভিযোগ, এমন ঘটনা দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই সামনে এনে দিয়েছে। তিনি বলেছেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিও জানিয়েছেন কংগ্রেস নেতা। এ দিকে, এনটিএ-র দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে।