গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk নিট প্রশ্নফাঁস: ঝাড়খণ্ডে ফের গ্রেফতার সিবিআইয়ের 

    নিট প্রশ্নফাঁস: ঝাড়খণ্ডে ফের গ্রেফতার সিবিআইয়ের 

    0
    173
    Net question leak CBI arrested again in Jharkhand
    Net question leak CBI arrested again in Jharkhand
    হাজারীবাগের পরে এবার ধানবাদ। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার নিট-ইউজির প্রশ্ন ফাঁসকাণ্ডে আবার ঝাড়খণ্ড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই।
    ধৃত ব্যক্তি প্রশ্ন গুজরাটের গোধরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক এবং প্রশ্ন ফাঁসের অন্যতম চক্রী বলে জানিয়েছে সিবিআই।এই নিয়ে নিটের প্রশ্ন ফাঁসের মামলায় মোট আট জনকে সিবিআই গ্রেফতার করেছে। এর আগে ২৯ জুন হাজারিবাগ থেকে এক হিন্দি দৈনিকের সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল। নিটের প্রশ্ন ফাঁসে মোট গ্রেফতারির সংখ্যা অবশ্য ইতিমধ্যেই ৩০ ছাড়িয়ে গিয়েছে। তাদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের এক ছাপাখানার মালিক-সহ পশ্চিমবঙ্গের দু’জন।রবিবারই প্রশ্ন ফাঁস কাণ্ডে গুজরাটের পঞ্চমহল জেলার একটি বেসরকারি স্কুলের মালিক দিক্ষীত পটেলকে গ্রেফতার করেছিল সিবিআই। তার সঙ্গে ধানবাদে ধৃত আমন সিংয়ের যোগাযোগ ছিল বলে তদন্তকারী সংস্থার দাবি।