নেগেটিভ সরকার, জিটিএ-তেও দুর্নীতি : মুখ্যমন্ত্রী 

0
546
ছবি সৌজন্যে :ফেসবুক
আগে রাজ্যে একটি নেগেটিভ সরকার ছিল। ঠিকমতো নিয়োগ তো হয়ইনি, উল্টে জিটিএ -তেও ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে।
কার্শিয়াং-র জনসভা থেকে বিগত জমানার নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে এমনটাই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই সরকারের আমলে তেমনটা হবে না। আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশে বড়সড় নিয়োগ করা হবে। তিনি বলেছেন, আগের মুখ্যমন্ত্রী বলতেন, পাহাড়ে নাকি তাঁর কোনও ভোট নেই, তাই তিনি এখানকার জন্য কাজও করতেন না। স্রেফ পর্যটক হয়ে পাহাড়ে ঘুরে যেতেন। কিন্তু তিনি এখানে পর্যটক হিসেবে আসেননি, কাজ করতে এসেছেন। পাহাড়ের মানুষের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের সব প্রকল্পকে পাহাড়বাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
এদিন দেশ রক্ষায় পাহাড়ের বীর জওয়ান ও শহিদ সেনানীদের অবদানকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।