
সিপিএম-র আমলে ত্রিপুরা বিধানসভায় বছরের পর বছর পরে জন গণ মন এবং বন্দেমাতরম কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছিল, বন্দে মাতরম-র আলোচনায় লোকসভায় সেই তথ্য তুলে ধরেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব দেব।
সাংসদ বিপ্লব কুমার দেব আরো বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য সম্মানটুকু দেওয়া হয়নি। ত্রিপুরাতে বিধানসভা ভবনে কখনো জনগণমনও অথবা বন্দেমাতরম গাওয়া হতো না। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন পর থেকেই জনগণমন দিয়ে বিধানসভা শুরু এবং বন্দেমাতরম দিয়ে কার্যক্রম শেষ করার প্রথা চালু করেছেন।
একইভাবে তৃণমূল সরকার কেউ কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, তৃণমূল দাবি করেছে সব থেকে বেশি স্বাধীনতার সংগ্রামে আত্মবলিদান দিয়েছেন বাংলার স্বাধীনতা সংগ্রামীরা। তবে কেন বাংলায় এখনো পর্যন্ত কোনো মুনি, ঋষি, স্বাধীনতা সংগ্রামীদের আবক্ষ মূর্তি তৈরি করা হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানান বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করার জন্য।








