গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National গাফিলতি : এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি ডিজিসিএ-র

    গাফিলতি : এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি ডিজিসিএ-র

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে ডিজিসিএ। বৃহস্পতিবার উড়ান নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি মেনে চলছে না এয়ার ইন্ডিয়া। তার জেরেই বড়সড় শাস্তি পেতে চলেছে উড়ান সংস্থাটি।

    কর্মীদের অত্যধিক পরিশ্রম করানো থেকে শুরু করে প্রশিক্ষণ দেওয়া, সমস্ত কিছুতেই এয়ার ইন্ডিয়ার তরফে গাফিলতি রয়েছে বলে জানায় ডিজিসিএ। মাত্র একমাস আগেই অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার রোষের মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া। সেই সময়ে বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছিল ডিজিসিএ।

    সংস্থাটির রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে এয়ার ইন্ডিয়ার মারাত্মক গাফিলতি রয়েছে। সব থেকে উদ্বেগের বিষয় হল, এই গুরুতর ভুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে।