
দেশের জনগণের টাকায় বাবরি মসজিদ বানাতে চেয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু! সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তাঁর আরও দাবি, সরকার অর্থে নেহরুর সেই মসজিদ বানানোর ইচ্ছায় বাধ সাধেন সর্দার বল্লভভাই প্যাটেল। বলেছেন, তিনি কখনও তোষণের রাজনীতিতে বিশ্বাস করতেন না। এর পর নেহরু সোমনাথ মন্দির পুনরুদ্ধারের বিষয় উত্থাপন করলে প্যাটেল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই মন্দিরের প্রসঙ্গ ভিন্ন।
কারণ ওই মন্দির পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ৩০ লক্ষ টাকা সাধারণ মানুষ দান করেছিলেন। সোমনাথ মন্দির প্রসঙ্গে রাজনাথ সিং বলেছেন, সোমনাথ মন্দিরের কাজে সরকারের থেকে একটি পয়সাও খরচ করা হয়নি। কারণ এই কাজের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল। একইভাবে, রাম মন্দির নির্মাণের জন্য এক টাকাও সরকারের খাতা থেকে খরচ করা হয়নি।








