
পাট ক্ষেতে মহিলাকে একা পেয়ে ধর্ষণের অভিযোগে বসিরহাটে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে বসিরহাটের স্বরূপনগরের বাঁকড়া গ্রামে বছর ৩২-র ওই গৃহবধূ এলাকার একটি পাটের জমিতে কাজ করতে গিয়েছিলেন।
অভিযোগ জমিতে একা পেয়ে বছর ৪৩-র আমিরুল গাজি ওই মহিলাকে ধর্ষণ করে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায়। এরপরেই স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের হয়।
গ্রেফতার করা হয় অভিযুক্ত আমিরুলকে। মহিলাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।







