বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে ৪ রানে জয় ইংল্যান্ডের

0
155
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

টি ২০ বিশ্বকাপে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডেকে কার্যত জয়ের জন্য নাস্তানাবুদ করে ছেড়েছে নেপাল। রবিবার নেপাল বনাম ইংল্যান্ড ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য নেপালের দরকার ছিল ১০ রান।

সকলে ভেবেছিলেন, এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়ে ফেলবে নেপাল। কিন্তু তীরে এসে তরী ডুবল। শেষ ওভারে দুর্দান্ত বল করলেন স্যাম কারেন। মাত্র ৫ রান দিলেন তিনি। ৪ রানে হেরে গেল নেপাল। হারলেও খাতায়-কলমে অনেক বেশি শক্তিশালী টি-টোয়েন্টিতে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের নাভিশ্বাস তুলে দিল তারা।এ বারের বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই বড় দলগুলিকে চাপে ফেলছে ছোট দলগুলি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার রাতে ভারতের বিরুদ্ধে সুযোগ পেয়েও অঘটন ঘটাতে পারেনি আমেরিকা। সেই মাঠেই রবিবার আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই হল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছিল ইংল্যান্ড।

হাড্ডাহাড্ডি ম্যাচে নেপালের ইনিংস শেষ হল ৬ উইকেটে ১৮০ রানে। ৪ রানে জিতে কোনও রকমে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন হ্যারি ব্রুকেরা।