গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Jalpaiguri নেপাল, আপাতত উত্তরবঙ্গেই মুখ্যমন্ত্রী, লিখলেন কবিতাও

    নেপাল, আপাতত উত্তরবঙ্গেই মুখ্যমন্ত্রী, লিখলেন কবিতাও

    0
    266
    ছবি সৌজন্যে :ফেসবুক
    পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলকাতায় ফিরছেন না। উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে কার্যত তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিন দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
    ঠিক ছিল বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে থেকে যেতে হবে। কারণ তাঁর একটা দায়িত্ব বোধ আছে। তিনি চিরকাল দুর্দিনে পাশে থাকেন। সেটা বেল অ্যাক্সিডেন্ট হোক কিংবা ম্যালের জলে ভেসে যাওয়া মানুষ। সবসময় পাশে থাকার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন নেপালের পরিস্থিতি নিয়ে কলম ধরেছেন। কবিতাও লিখেছেন। সেটা তিনি পরে দেবেন। নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুনের ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী।
    তিনি বলেছেন আন্দোলন হতেই পারে। কিন্তু জীবন্ত মানুষকে জ্বালিয়ে মিথ্যের নামে উল্লাস করা মানবিকতা নয়। কারও বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে। নিজের স্বার্থে দেশভাগ, রাজ্যভাগ, জেলাভাগ করে। কিছু সুযোগসন্ধানী লোক আছে। তারা সুযোগ নেয়।