ভারত সাহায্য করেছে, মোদীর প্রশংসায় সুশীলা

0
94
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি জানিয়েছেন, পড়শি দেশ ভারতের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। তিনি বলেছেন, ভারত সর্বদা নেপালকে সাহায্য করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা শোনা গিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর গলায়। প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেছেন, নরেন্দ্র মোদী সম্পর্কে তাঁর খুব ভাল ধারণা রয়েছে। তিনি তাঁকে নমস্কার জানাচ্ছেন। অস্থির সময়ে নেপালের হাল ধরবেন কে, তা নিয়ে জল্পনা ছিলই। বুধবার ছাত্র-যুব নেতৃত্বের তরফ থেকেই সুশীলার নাম উঠে আসে। একটি সূত্রের খবর, খুব শীঘ্রই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার নাম ঘোষণা করতে পারে সে দেশের সেনা। অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানকে বেছে নিতে বুধবার আন্দোলনকারী পড়ুয়ারা কাঠমান্ডুতে আলোচনায় বসেছিলেন।
অনলাইনে বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারী নতুন প্রজন্মের প্রতিনিধিরা ওই আলোচনাসভায় যোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার আলোচনার পরে পাঁচ হাজারেরও বেশি আন্দোলনকারী বেছে নেন সুশীলাকে।