গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Darjeeling জ্বলছে নেপাল, পরিস্থিতি দেখতে পানিট্যাঙ্কিতে রাজ্যপাল

    জ্বলছে নেপাল, পরিস্থিতি দেখতে পানিট্যাঙ্কিতে রাজ্যপাল

    0
    256
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নেপাল নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল পানিট্যাঙ্কিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বুধবার দার্জিলিংয়ের পানিট্যাঙ্কিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

     

    কথা বলেন সেখানে মোতায়েন এসএসবি জওয়ানদের সঙ্গে। ভরসা জোগাতে চকোলেটও বিলি করেছেন তিনি। রাজ্যপাল বলেছেন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। নেপালে অশান্তির জেরে ইন্দো নেপাল সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে।

     

    সোমবার দুপুর থেকে এসএসবি জওয়ানরা সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে। সীমান্ত পারাপার কার্যত বন্ধ।