শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

0
120
ছবি সৌজন্যে : এক্স

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। শুক্রবার ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিব্বতের সীমান্ত বরাবর হিমালয় পর্বতমালার কাছে নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরব কুণ্ডের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের তীব্রতা ৫.৬ এবং গভীরতা ১০ কিলোমিটার বলেছে, যেখানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ৫.৫ মাত্রার বলেছে।ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

অন্যদিকে,সিন্ধুপালচোকের জেলা গভর্নর কিরণ থাপা বলেছেন, ভূমিকম্পের পর দৌড়াতে গিয়ে জেলা কারাগারের এক বন্দীর হাত ভেঙে যায় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। কোদারিতে একটি পুলিশ পোস্ট ভবনে ফাটল দেখা দিয়েছে।