
ওড়িশার কলিঙ্গ শিল্পপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফের মৃত্যু হয়েছে এক নেপালি পড়ুয়ার। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।
মৃত ওই ছাত্রী কম্পিউটার বিজ্ঞান শাখার স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয় নেপালি পড়ুয়ার মৃত্যু হয়েছে কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মৃত তরুণীর বাড়ি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বীরগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ স্থানীয় থানায় ওই ঘটনার খবর যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দেহটি উদ্ধার করে। ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে গিয়েছে।
তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে ওই তরুণীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
