গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি নেতা সুদান গুরুং

    নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি নেতা সুদান গুরুং

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    ২০২৬ সালের মার্চ মাসে নেপালের জাতীয় নির্বাচনে লড়বেন জেন-জি নেতা সুদান গুরুং। চলতি মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে নেপালে কেপি শর্মা ওলি সরকারের পতন ঘটিয়েছিল জেন-জি আন্দোলনকারীরা।
    এ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সুদান গুরুং। তিনি জেন-জিদের নেতৃত্ব দিয়েছিলেন। তাদের ব্যাপক বিক্ষোভের মুখে মাত্র ২ দিনে নেপালে সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন সুশালা কাকা। তিনি দায়িত্ব নিয়েই ঘোষণা করেছেন, ২০২৬ সালের মার্চে নতুন নির্বাচন হবে। সুদান গুরুং জানিয়েছেন তাঁর দল ইতিমধ্যে সমর্থকদের জড়ো করার কাজ শুরু করেছে। তাদের পরিবর্তনের জন্য আন্দোলনে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সুদান গুরুং ও তাঁর দল চায়, নির্বাচনে যেন আগের সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও দলগুলো অংশ নিতে না পারে।
    তিনি বলেছেন, আগের সরকার ছিল স্বার্থপর এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদে পরিপূর্ণ। আগের সরকারই তাঁদের রাজনীতিতে টেনে এনেছে বলে দাবি করেছেন সুদান গুরুং।