
জেন-জিদের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে নেপালের অন্তর্বর্তী সরকার। সোমবার বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যত দিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে-ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না ওলি। ২৬ সোশ্যাল মিডিয়া ব্যান করা, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে গত ৮ সেপ্টেম্বর নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছিল নেপালের রাজধানী কাঠামান্ডুতে। শিক্ষার্থী ও জেন জি’দের ডাকা এই আন্দোলন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশে। আন্দোলন দমন করতে পুলিশ মোতায়েন করে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি’র নেতৃত্বাধীন সরকার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতে ২ দিনে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন।
বিক্ষোভে দ্বিতীয় দিন পরিস্থিতি। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন ওলি।









