
ছাত্র-যুব বিক্ষোভের আগুনো পোড়া নেপাল সুপ্রিম কোর্টের সামনেই সোমবার সকালে সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু হয়েছে সেখানে। সাদা তাঁবুর উপরে লেখা রয়েছে সুপ্রিম কোর্ট নেপাল।
নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত সুপ্রিম কোর্টে হামলার নিন্দা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নেপালের বিচারব্যবস্থা তার ধারাবাহিকতা বজায় রাখবে। প্রধান বিচারপতি বলেছেন, যে কোনও পরিস্থিতিতেই তারা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ হবে না। সংবাদমাধ্যম সূত্রে খবর, সর্বোচ্চ আদালতের মূল ভবনে আগুন লাগানোর জেরে প্রায় ৬২ হাজার মামলার নথি নষ্ট হয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শুক্রবার অশান্ত নেপালের হাল ধরেছেন সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
নেপালের বিচারব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার ডাক দিয়েছেন তিনিও। সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে দেখা যায় বহু পোড়া বাইক, গাড়ি পড়ে রয়েছে। তার সামনেই তাঁবু খাটিয়ে শুরু হয়েছে কাজ।








