গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk নিট : মাস্টারমাইন্ড-সহ ৩ জনকে গ্রেফতার

    নিট : মাস্টারমাইন্ড-সহ ৩ জনকে গ্রেফতার

    0
    146
    NEET  3 people arrested including mastermind
    NEET 3 people arrested including mastermind

    নিট-ইউজির প্রশ্নফাঁসের অভিযোগে মাস্টারমাইন্ড-সহ তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই। প্রশ্নফাঁসের অন্যতম অভিযুক্ত শশীকুমার পাসোয়ান ওরফে পাসু জামশেদপুর এনআইটি থেকে বি টেক পাশ করেছেন।

    গ্রেফতার হওয়া বাকি দু’জন রাজস্থানের ভরতপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস পড়ুয়া। কুমার মঙ্গলম বিশ্নোই দ্বিতীয় বর্ষের এবং দীপেন্দ্র কুমার প্রথম বর্ষের পড়তেন। আগাম প্রশ্ন পাওয়ার পরে তাঁরা উত্তর লিখে দিতেন বলে অভিযোগ।চলতি সপ্তাহের শুরুর দিকে এনআইটি জামশেদপুরের ২০১৭ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার ওরফে আদিত্যকেও গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, হাজারিবাগে এনটিএ-র ট্রাঙ্ক থেকে নিটের প্রশ্ন চুরি করেছিলেন তিনি। এক আধিকারিক জানিয়েছেন, নিটের দিন হাজারিবাগে কুমার মঙ্গলম বিশ্নোই ও দীপেন্দ্র কুমার উপস্থিত ছিলেন। পঙ্কজ কুমার প্রশ্ন চুরি করে নিয়ে আসার পরে কুমার মঙ্গলম বিশ্নোই ও দীপেন্দ্র কুমার তা সলভ করেছিলেন।