
নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে এবার বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং থেকে রিপোর্ট তলব করেছে এনটিএ। ২০২৪ সালের নিট পরীক্ষা নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ জমা হয়েছে সুপ্রিম কোর্টে।
সেই সংক্রান্ত মামলাগুলির শুনানিতে শীর্ষ আদালতে তিরস্কৃত হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ার পরই এবার তড়িঘড়ি বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।শিক্ষামন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই রিপোর্ট হাতে পেলে তা খতিয়ে দেখে সরকার পরবর্তী পদক্ষেপ করবে।শিক্ষামন্ত্রক থেকে আরও জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছ্বতা ও পড়ুয়াদের স্বার্থের প্রতি সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। যদি কোনওরকম বেনিয়মের সঙ্গে কোনও ব্যক্তি বা সংগঠনের যোগ ধরা পড়ে, তবে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
