নিট : দেশব্যাপী আন্দোলনের ডাক কংগ্রেসের  

0
161
NET  Congress calls for nationwide movement
NET Congress calls for nationwide movement
শুক্রবার নিট কেলেঙ্কারি নিয়ে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে গ্রেস মার্কস দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে তোলপাড় গোটা দেশ।
এই পরিস্থিতিতে বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল রাজ্য কংগ্রেস সভাপতিদের চিঠি দিয়ে বলেছেন, শুক্রবার প্রদেশ ও জেলা স্তরে নিট কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে হবে। তাতে নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক। সূত্রের খবর, দিল্লিতে আন্দোলনের নেতৃত্ব দেবেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী। আন্দোলনে শামিল হতে পারেন সনিয়া গান্ধীও। কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, নিট প্রশ্ন ফাঁস ছাড়াও পাশ করাতে কোনও নির্দিষ্ট পদ্ধতির অনুসরণ ছাড়াই গ্রেস মার্কস দেওয়া হয়েছে। ফলে বহু যোগ্য পরীক্ষার্থীর প্রতি বঞ্চনা করা হয়েছে। অভিযোগ, বিপুল টাকার খেলা হয়েছে ওই পরীক্ষায়। বিহার, দিল্লি এবং হরিয়ানা থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গোটা ঘটনার পিছনে একটি সংঘঠিত চক্র কাজ করছে।