গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk নিট – ভিনরাজ্যের পরীক্ষার্থীদের গুজরাটি ভাষা, দাবি সিবিআইয়ের

    নিট – ভিনরাজ্যের পরীক্ষার্থীদের গুজরাটি ভাষা, দাবি সিবিআইয়ের

    0
    145
    dabi CBI er
    dabi CBI er
    ভিনরাজ্যের পরীক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্রের জন্য গুজরাটি ভাষা বাছতে পরামর্শ দিয়েছিল প্রশ্নফাঁসকাণ্ডে অভিযুক্তরা। গুজরাটে এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
    শুধু তাই-ই নয়, পরীক্ষার্থীদের স্থানীয় ঠিকানা হিসাবে পাঁচমহল কিংবা বরোদা লিখতে পরামর্শ দিয়েছিলেন অভিযুক্তেরা। সিবিআইয়ের দাবি, দুটি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নফাঁসের কেলেঙ্কারি ধরা পড়েছে। এই দুই পরীক্ষাকেন্দ্রকেই নিয়ন্ত্রণ করছিলেন প্রশ্নফাঁস চক্রের অভিযুক্তরা। ভিনরাজ্য থেকে আসা ওই পরীক্ষার্থীদের সঙ্গে আলাদা আলাদা ভাবেও যোগাযোগ রেখেছিলেন অভিযুক্তেরা। গুজরাটের গোধরা জয় জালারাম স্কুলের কর্ণধার দিক্ষী পটেল-সহ পাঁচ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১০ লক্ষ টাকা করে নিতেন বলে অভিযোগ উঠেছে। গত মাসেই গুজরাত পুলিশের কাছ থেকে নিজেদের হাতে এই মামলা নিয়েছে সিবিআই। আন্তরাজ্যে কী ভাবে এই দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে, কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে সিবিআই।