নিটে বাড়তি নম্বর, এনটিএকে নোটিস কোর্টের 

0
141
Net additional number NTAK notice court
Net additional number NTAK notice court
নিট-ইউজিতে বাড়তি নম্বরের ব্যাখ্যা চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ৮ জুলাইয়ের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে এনটিএকে।
নিটে দুর্নীতি এবং বাড়তি নম্বরের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে একটি লার্নিং অ্যাপ-এর তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। মামলাকারীর দাবি, ১৫০০ জন পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে। যার জেরে পরীক্ষার্থীদের র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। শুধু তাই নয়, পরীক্ষার স্বচ্ছতা নিয়েও সন্দেহ রয়েছে। মামলাকারীর আরও অভিযোগ, পরীক্ষার যে ওএমআর শিট দেওয়া হয়েছিল, তা অনেক পরীক্ষার্থীই পাননি। ওএমআর শিট সংক্রান্ত বিষয়েও এনটিএর কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।নিট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। এই কেলেঙ্কারির ঘটনায় এখনও পর্যন্ত চার রাজ্য থেকে গ্রেফতার হয়েছেন ২৬ জন। তারমধ্যে বিহার থেকে গ্রেফতার ১৩, ঝাড়খণ্ডে ৬, গুজরাটে ৫ এবং মহারাষ্ট্রে ২ জন গ্রেফতার হয়েছেন। প্রসঙ্গত, নিটে একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক শুরু হয়েছিল দেশজুড়ে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। মামলা হয় সুপ্রিম কোর্টেও। সেই মামলাতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল। একটি হলফনামা দিয়ে কেন্দ্র তাদের বক্তব্যও জানায়।