নিট : হাইকোর্টের মামলায় স্থগিতাদেশ, নোটিস 

0
166
NEET Stay Notice in High Court Cases
NEET Stay Notice in High Court Cases
দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন নিট সংক্রান্ত মামলা স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলাগুলি একত্রে শুনতে চায় শীর্ষ আদালত।
সে বিষয়ে একটি নোটিসও জারি করা হয়েছে। সেই সঙ্গে নিট মামলায় কেন্দ্রীয় সরকার এবং এই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে পৃথক ভাবে নোটিস দেওয়া হয়েছে।ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত বেশ কিছু মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে উঠেছিল। বর্তমানে দেশের সাতটি হাইকোর্টে নিট দুর্নীতির একাধিক মামলা বিচারাধীন।বৃহস্পতিবার সেই মামলাগুলি স্থগিত করেছে আদালত। সাতটি হাইকোর্টের মামলা একত্রে নিয়ে সুপ্রিম কোর্টে একসঙ্গে শুনানির জন্য নোটিসও জারি করেছে শীর্ষ আদালতের বেঞ্চ।এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুলাই। ওই কেন্দ্র এবং এনটিএ-কে আদালতের নোটিসের জবাব দিতে হবে।এদিন নিট সংক্রান্ত মোট ১৪টি মামলা শুনেছে সুপ্রিম কোর্ট। তারমধ্যে ১০টি মামলা ৪৯ জন ছাত্রছাত্রী এবং একটি ছাত্র সংগঠনের করা। বাকি চারটি মামলা করা হয়েছে এনটিএ-র তরফে। এনটিএ দেশের বিভিন্ন হাইকোর্ট থেকে নিট সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর করার আবেদন জানিয়েছে।নিটের কাউন্সেলিং প্রক্রিয়া এখনই স্থগিত করতে চায়নি সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানিয়েছেন, এই বিষয়ে আগে তাঁরা এনটিএ এবং কেন্দ্রীয় সরকারের জবাব শুনতে চান। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের বক্তব্য না শুনে এই তদন্তের ভার সিবিআইকে দিতেও রাজি নয় শীর্ষ আদালত।