গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ট্রাম্পের ২০ দফা , শান্তি পরিকল্পনায় নেতানিয়াহু রাজি

    ট্রাম্পের ২০ দফা , শান্তি পরিকল্পনায় নেতানিয়াহু রাজি

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স

    গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    কীভাবে গাজায় যুদ্ধ শেষ করা যায় তা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন তিনি। হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন, হামাস এই প্রস্তাবে রাজি হবে। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা জানিয়েছেন।তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানির সঙ্গে কথা বলেছেন।

    ফোনে চলতি মাসের শুরুতে কাতারে হামলা চালানোর ঘটনায় আল-থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু।তিনি বলেছেন, অনেক প্যালেস্টাইনি শান্তিতে বসবাস করতে চান। কিন্তু তাদের নিজেদের ভাগ্যের দায়িত্ব নেওয়া প্রয়োজন। প্যালেস্টাইনিরা হামাসের সঙ্গে দুর্বিষহ জীবনযাপন করেছেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।