ইজরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমাপ্রার্থী নেতানিয়াহু

0
65
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নিজের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার আবেদন পাঠিয়েছেন তিনি। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ ১১১ পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট প্রেসিডেন্টের দফতরে জমা দেন। এতে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে। আবেদনপত্রে বলা হয়েছে, ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী এই সংকটময় সময়ে ইজরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবিলা করতে তার সব সময়, ক্ষমতা ও শক্তি ব্যয় করতে পারবেন।

অনুরোধটি মঞ্জুর করা হলে জনগণের বিভিন্ন অংশের মধ্যেকার দূরত্ব কমাতে সাহায্য করবে, উত্তেজনার তীব্রতা কমাতে পথ খুলে দেবে। ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী তার পুরো সময় দেশের জাতীয় শক্তি মজবুত করার উদ্দেশ্যে ব্যয় করতে পারবেন।”