গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International গাজা দখলে নেতানিয়াহু-আইডিএফ মতবিরোধ

    গাজা দখলে নেতানিয়াহু-আইডিএফ মতবিরোধ

    0
    79
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্যালেস্টাইনের গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাদের প্রতিরক্ষা বাহিনী,আইডিএফ-র চিফ অব স্টাফ ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। জামির এই পরিকল্পনাকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি ফাঁদ বলে উল্লেখ করেছেন।

    তাদের মধ্যে আরেকটি মতবিরোধের কারণ ছিল প্রধানমন্ত্রীর ছেলে ইয়াইর নেতানিয়াহুর একটি টুইট।ইয়াইর কোনো সরকারি পদে নেই। কিন্তু তিনি আইডিএফ প্রধান জামিরের বিরুদ্ধে বিদ্রোহ এবং সামরিক অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন।এই অভিযোগের প্রতিবাদে জামির বলেন, এটা কেমন দেখায়? কেন আপনি আমার ওপর আক্রমণ করছেন? যুদ্ধের মাঝখানে কেন আমার বিরুদ্ধে এসব কথা বলছেন?নেতানিয়াহু এর জবাবে বলেন,মিডিয়ায় পদত্যাগের হুমকি দেবেন না।আমি এটা মেনে নিতে পারি না যে, আপনি বারবার হুমকি দেবেন,যদি আপনার পরিকল্পনা মেনে না নেওয়া হয়, তাহলে আপনি চলে যাবেন। আমার ছেলের বয়স ৩৩ বছর, সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ।এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি মন্ত্রিপরিষদের সঙ্গে বারবার ঝামেলায় জড়িয়েছেন আইডিএফ প্রধান জামির।বিশেষ করে গাজায় যুদ্ধ সম্প্রসারণের সিদ্ধান্তের কারণে।

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র থেকে জানানো হয়েছে যে,যদি জামির গাজা দখলের পরিকল্পনায় আপত্তি জানান, তাহলে তিনি পদত্যাগ করতে পারেন।জানা গেছে, এক বৈঠকে আইডিএফ প্রধান জামির বলেন,গাজা সম্পূর্ণ দখল করলে সেখানে হামাসের হাতে বন্দি ৫০ জন পণবন্দীর জীবন বিপন্ন হতে পারে।এদের মধ্যে অন্তত ২০ জন এখনো জীবিত বলে ধারণা করা হয়। এছাড়া,এই পদক্ষেপ ইসরায়েলি সেনাবাহিনীর ওপর আরও চাপ বাড়াবে।