গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International গ্রেফতারির আশঙ্কায় ঘুরপথে নিউইয়র্কে নেতানিয়াহু

    গ্রেফতারির আশঙ্কায় ঘুরপথে নিউইয়র্কে নেতানিয়াহু

    0
    73
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    গ্রেফতারি এড়াতে ঘুরপথে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০২৪ সালের নভেম্বর মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

    ইতালি, গ্রিস, ফ্রান্স-সহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশই আইসিসি-র সদস্য। ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ফ্রান্স এবং স্পেনের আকাশসীমা এড়িয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিমান। দু’দিন আগেই প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সেই কারণেই বাড়তি সতর্ক ইজরায়েলের প্রধানমন্ত্রী। আইসিসি-র সদস্য বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে জানিয়ে দিয়েছে, তাঁদের দেশে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। ফলে এমন কোনও দেশের আকাশসীমা ব্যবহার করলে ফ্লাইট জোর করে নামানোর সম্ভাবনা ছিল। এই আশঙ্কাতেই বিকল্প রুট। জানা গিয়েছে, প্রায় ৬০০ কিলোমিটার ঘুরে গিয়েছে নেতানিয়াহুর বিমান। অগাস্টে গাজা দখলের হুমকি দিয়েছিলেন ইজারেয়েলর প্রধানমন্ত্রী।

    যদিও রুট পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইজরায়েল। আগামী সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর।